ডিম নাকি চিকেন, প্রোটিনের জন্য কোনটি বেশি উপকারী?

ডিম নাকি চিকেন, প্রোটিনের জন্য কোনটি বেশি উপকারী?

সুস্বাস্থ্য বজায় রাখা, পেশি গঠন কিংবা দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় শক্তি ধরে রাখতে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের পেশি, হাড়, ত্বক ও বিভিন্ন কোষের গঠন ও মেরামতের সঙ্গে প্রোটিনের সরাসরি সম্পর্ক রয়েছে। তাই নিয়মিত খাদ্যতালিকায় ভালো মানের প্রোটিন রাখা জরুরি।

প্রোটিনের কথা উঠলেই আমাদের খাবারের তালিকায় সবচেয়ে পরিচিত দুটি নাম হলো ডিম ও চিকেন। জিম করেন এমন মানুষ থেকে শুরু করে সাধারণ খাদ্যাভ্যাসে থাকা ব্যক্তিরাও এই দুটি খাবারের ওপর নির্ভর করেন। কিন্তু প্রশ্ন হলো- প্রোটিনের পরিমাণ, গুণমান ও অন্যান্য পুষ্টিগুণ বিবেচনায় ডিম নাকি চিকেন, কোনটি বেশি উপকারী? ডিম ও চিকেনের পুষ্টিগুণ এবং ব্যবহারের সুবিধা একেবারেই আলাদা।