বিকেল হতেই ঘরে মশার উপদ্রব শুরু হয়। রাতে ঘুমের সময় মশার ভনভন শব্দ যেমন বিরক্ত করে, তেমনি কামড়ের কারণে তৈরি হয় চুলকানি ও অস্বস্তি। সেইসঙ্গে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিতো রয়েছেই। তাই শুধু মশা মারার চেয়ে ঘরে মশা ঢোকা এবং বংশবিস্তার বন্ধ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ঘর পরিষ্কার রাখার পাশাপাশি কয়েকটি সহজ অভ্যাস নিয়মিত মেনে চললে মশার উপদ্রব অনেকটাই কমানো সম্ভব। জেনে নিন ঘর থেকে মশা তাড়ানোর পাঁচটি সহজ ও কার্যকর উপায়।